Public Speaking
পাবলিক স্পিকিং কেন গুরুত্বপূর্ণ?
কেউ চাইলেই পাবলিক স্পিকার হয়ে যেতে পারে না।একজন পাবলিক স্পিকার হতে হলে সকলকে মোটিভেট করতে জানতে হবে,নিজের কথায় মাধুর্যতা আনতে হবে।আমাদের জীবনে পাবলিক স্পিকিং এর গুরুত্ব অপরিসীম,যা ব্যাখ্যা করে বলা সম্ভব নয়।কিন্তু আমি চেষ্টা করব কয়েকটি পয়েন্টের মাধ্যমে পাবলিক স্পিকিং এর গুরুত্ব ব্যাখ্যা করার।
পাবলিক স্পিকিং এর গুরুত্বঃ
১. পাবলিক স্পিকিং সেল্ফ কনফিডেন্স দ্বিগুণ বাড়িয়ে তোলে।পাবলিক স্পিকিং কথায় মাধুর্যতা আনে।কথায় মাধুর্যতা আসলে অর্থাৎ সুন্দর করে সকলের সামনে কথা বলতে শিখে গেলে সেল্ফ কনফিডেন্স আপনা-আপনি বেড়ে যায়।
২. কমিউনিকেশন স্কিল ডেভলপ করার ক্ষেত্রে পাবলিক স্পিকিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।এর দরুণ সকলের সাথে Easily Connect হয়ে যাওয়া যায়।
৩. ইন্টারভিউ বোর্ডে এই স্কিলটা চাকুরী পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়।আমরা অনেক কিছু জানি এবং অনেকের থেকে বেশিও জানি,তারপরও ইন্টারভিউ বোর্ডে গিয়ে নাস্তানাবুদ হয়ে যাই।কিন্তু এই স্কিলটি থাকলে ইন্টারভিউ আর কারো ভয়ের কারণ হয়ে দাঁড়াবে না।
৪. কলেজ,বিশ্ববিদ্যালয় এবং কর্মজীবন প্রতিটি ক্ষেত্রেই সবাইকে প্রেজেন্টেশন নামক এক ধরনের প্যারাময় কাজের মুখোমুখি হতে হয়।কিন্তু এই প্যারাময় কাজটা ততক্ষণই প্যারাময় থাকে যতক্ষণ আপনি এর প্রাকটিস না করেন।পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন স্কিল সুন্দর করে তোলার এক অন্যতম মাধ্যম।রেগুলার পাবলিক স্পিকিং প্র্যাকটিস আপনার প্রেজেন্টেশন বহুগুণে ইফেক্টিভ করে তুলবে।
৫. কেউ যদি রেগুলার পাবলিক স্পিকিং প্রাকটিস করে অথবা রেগুলার নিজে নিজে মোবাইলে কথা বলে ভিডিও তৈরি করে তবে তার সেল্ফ কনফিডেন্স যেমন বেড়ে যায়,ঠিক তেমনি তার জ্ঞানের পরিধিও অনেকটা বেড়ে যায়।
৬. নেতৃত্বের গঠনে পাবলিক স্পিকিং একটি অন্যতম ভূমিকা পালন করে।আমি যদি একজন ভালো লিডার হতে পারি,তবে আমি একটা যথেষ্ট ভালো টীম ক্রিয়েট করতে পারব।তাছাড়া একটা টীমের সকল মেম্বারদের কাছে টীম লিডার অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন।কিন্তু এর জন্য টীম লিডারকে অবশ্যই একজন ভালো বক্তা হতে হবে।এটা সম্ভব হয়ে ওঠে শুধুমাত্র পাবলিক স্পিকিং এর মাধ্যমে।
একজন স্পিকার হবার জন্য অবশ্যই সবার প্রথমে নিজেকে মোটিভেট করতে শিখতে হবে।যদি নিজেকে মোটিভেট করা শিখে নেয়া যায় তবে অন্যকে মোটিভেট করা কোনো কঠিন ব্যাপার হয়ে উঠে না।
৭. মানুষকে ইন্সপায়ার করার অন্যতম মাধ্যম পাবলিক স্পিকিং।
৮. নিজের পরিচিতি বাড়ানোর অন্যতম মাধ্যম হলো পাবলিক স্পিকিং।বিভিন্ন ইভেন্টে আপনি যদি পাবলিক স্পিকার হিসেবে অংশ নিতে যান তবে আপনার পরিচিতি তো বাড়বেই,তার সাথে আপনার নেটওয়ার্কিং স্কিলও ডেভলপ হবে।
পাবলিক স্পিকিং এ পারদর্শী হতে হলে কয়েকটি কথা অবশ্যই মাথায় রাখতে হবেঃ
১. সবাই আমাকে শুনছে,আমাকে ভয় পেলে চলবে না।
২. আমার প্রস্তুতি আছে কি না তা দর্শকেরা জানে না।তাদের একথা বলা যাবে না,বরং তাৎক্ষণিকভাবে কথা বলার চেষ্টা করতে হবে।
৩. দর্শকদের আমার সাথে যুক্ত করব,তাদের কাজে লাগাবো,তাদের প্রশ্ন করব।
সবশেষে এটাই বলব,একজন বাকপটু বক্তা হতে হলে আপনাকে অবশ্যই প্রতিনিয়ত চর্চা করতে হবে।
এক্ষেত্রে জন ফোর্ডের একটি উক্তি মাথায় রাখা যেতে পারে,"You can Speak well if your tongue can deliver the message of your heart."
তাই যা বলবেন নিজের ভিতর থেকে বলার চেষ্টা করবেন,মুখস্থ করে নয়।তাহলেই আপনি পাবলিক স্পিকিং এর গুরুত্ব খুব সহজেই বুঝতে পারবেন।

Comments
Post a Comment