বিশ্ব "মা" দিবস

 বিশ্ব "মা" দিবস


"ওগো মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নেয়ামত,, তোমারি পদতলে রয়েছে জান্নাত"


মা কথাটি অনেক ক্ষুদ্র হলেও এর বিশালতা যেন আকাশ-চুম্বী। জগতে মায়ের মতোন এমন আপনজন আর কে আছে?

'মা'; যার সাথে আমাদের নাড়ি ছেঁড়া সম্পর্ক। যে সম্পর্কের স্থায়িত্ব জন্ম-জন্মান্তরের।  আমাদের জীবন গড়ার এই বহু দূরের পথ সহজ হয়ে যায় যার অনুপ্রেরণা, ত্যাগ আর অকৃত্রিম ভালোবাসায়, তিনিই মা। সুখে দুঃখে সবসময় স্নেহ মমতায় যিনি তার ভালোবাসার চাদরে আমাদের জড়িয়ে রাখেন, হ্যাঁ তিনিই মা। মায়ের তুলনা সে তো মা-ই হয়।

'মা'-এক শব্দেই তার পূর্ণতা। মা পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক। মা মানেই হাজারো আবদার, মা মানে পৃথিবীর সকল আস্থার কেন্দ্রস্থল। মা তো এমনই একজন মানুষ যার মনে কখনো কারো প্রতি অসুস্থ অনুভূতি বিরাজ করে না। মা আছে বলেই পৃথিবীটা এতো সুন্দর, এতো মধুর।



আমার দেখা পৃথিবীর  সব থেকে সুন্দর এবং শ্রেষ্ঠ মানুষটি হলেন আমার মা। কঠিন এই পৃথিবীটাকে যখন থেকে বুঝতে শিখেছি, চাওয়া পাওয়া আর না পাওয়ার ব্যর্থতাই যখন হাবুডুবু খেয়েছি, তখনই পেছন থেকে আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন আমার মা। তেমনি করে মনের ভিতরে লুকিয়ে থাকা নরম স্বপ্নগুলোও যখন একটু একটু করে দূরে সরে যেতে থাকে, তখনও এই মানুষটা আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে নতুন করে পথ চলার। মা তুমি আমার সব যন্ত্রণার প্রথম ওষুধ। যার মুখের দিকে তাকালেই আমি সব কষ্ট ভুলে যায়। ক্ষণস্থায়ী এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তো অনেক পথ রয়েছে কিন্তু এই পৃথিবীতে আসার একমাত্র পথ তুমিই মা।


আজ বিশ্ব মা দিবস। আজকে সেই বিশেষ মানুষটার জন্য বিশেষ একটি দিন। প্রাচীন গ্রিসের কথা জানেন তো? তখনকার সময়ে বিশ্ব মা দিবস পালন করা হলেও আধুনিককালে এর প্রবর্তন করেন এক মার্কিন নারী।

সালটা ঠিক ১৯০৫ ইং। মা দিবস পালনের যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রের আন্না জার্ভিসের হাত ধরে। মোটেও নয়, ছ কোনো পড়ন্ত বিকেলে ওভেনে কেক বেক করে মা'কে চমকে দেওয়ার ঘটনা নয়। আন্না জার্ভিসের মা আনান জার্ভিস মারা যাওয়ার পর তাঁর স্মরণে স্কুলের প্রথম দিনটি 'মা' দিবস পালন করেন। ছোট্ট আন্নার চোখে কতো না ভালোবাসা মায়ের প্রতি! এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, রাশিয়া ও জার্মান সহ শতাধিক দেশে দিবসটি পালন করা হয়। এটি বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে পালিত হয়, সাধারণত মার্চ বা মে মাসে।


যদিও করোনার কারণে এবার দিবসটিতে কোন আনুষ্ঠানিকতা নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মাকে শ্রদ্ধা ভালোবাসা জানাই  মায়ের প্রিয় সন্তানেরা।


মা দিবস এমন একটি উপলক্ষ যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মায়েদের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালবাসা প্রকাশের জন্য আমরা পালন করে থাকি। তবে মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোন বিশেষ দিনের প্রয়োজন হয় না। মায়ের জন্য ভালোবাসা চিরন্তন, অনাবিল। আজকের এই বিশেষ দিনে এ টুকুই চাওয়া, যে বাবা-মায়েরা একসময় সন্তানকে বড় করতে কত ছোটাছুটি করে দিনকে করেছেন রাত, রাতকে করেছেন দিন। সংসারের পিছনে ছুটে বেড়ানো এ বাবা-মায়েরা একটা সময় পর কখনো যেন তার প্রিয় সন্তানের চোখে ঝরে পড়া শুকনো ফুলের ন্যায় হয়ে না যায়। আমাদের বর্তমান সমাজে বৃদ্ধাশ্রম নামক এই অভিশপ্ত জায়গায় যেন আর কোন বাবা-মায়ের ঠিকানা না হয়। সুস্থ থাকুক পৃথিবীর সব বাবা-মায়েরা। ভালো থাকুক আমাদের বটবৃক্ষের ছায়া।


মা কে শুধু মা দিবসে কেন, প্রতিদিনই বলব , মা তোমায় ভালোবাসি। অনেক ভালোবাসি। মা দিবসে এই উপলব্ধিই হোক আমাদের সকলের পথ  চলার অনুপ্রেরণা।


মা দিবসে সকল মাকে জানাই, 

 শ্রদ্ধা ও ভালোবাসা।







Comments

Popular posts from this blog

কপি, কাট এবং পেষ্ট

স্ক্যানার কি

মাদারবোর্ড পরিচিতি