কপি, কাট এবং পেষ্ট করার পদ্ধতি আমরা এখন শিখবো কিভাবে একটি ফাইল বা ফোল্ডার কপি করে অন্য কোন ফোল্ডারে রাখা যায়। কিংবা একটি ফাইল বা ফোল্ডারকে অন্য ফোল্ডারে স্থানান্তর করা যায়।প্রথমেই আমরা এ কমান্ডগুলোর শাব্দিক অর্থসহ সংজ্ঞা বা ব্যাখ্যা জেনে নেব। এবং পরবর্তীতে কাজ করার পদ্ধতি বিস্তারিত ভাবে জানবো। কপিঃ কপি শব্দটির অর্থ হচ্চে কোন কিছুর হুবহু সকল করা। অর্থাৎ কোন ফাইল, ফোল্ডার বা কোন তথ্য কিংবা ছবিকে হুবহু নকল করে অন্য কোথাও স্থানান্তর করা। কম্পিউটারেও সেক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। কোন ফাইল, ফোল্ডার বা কোন তথ্য কিংবা ছবিকে সিলেক্ট করে এই কমান্ড বা নির্দেশ দিলে কম্পিউটার ওগুলোকে তার অস্থায়ী স্মৃতিভান্ডারে সংরক্ষিত করে, আর এই কাজকে বলা হয় কপি করা। কাটঃ কাট শব্দের অর্থ কেটে নেওয়া। অর্থাৎ কোন ফাইল, ফোল্ডার বা কোন তথ্য কিংবা ছবিকে কেটে নিয়ে অন্য কোথাও স্থানান্তর করা। কমান্ডটিও কপি কমান্ডের মতোই কোন ফাইল, ফোল্ডার বা কোন তথ্য কিংবা ছবিকে সিলেক্ট করে এই কমান্ড বা নির্দেশ দিলে কম্পিউটার ওগুলোকে কেটে নিয়ে তার অস্থায়ী স্মৃতিভান্ডারে সংরক্ষিত করে, আর এই কাজকে বলা হয় কাট করা। পেষ্টঃ ...
Comments
Post a Comment